রিটার্ন ও রিফান্ড পলিসি

সহজ ৭ দিনের রিটার্ন এবং রিপ্লেসমেন্ট নির্দেশিকা

১. ৭ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

পণ্য রিসিভ করার পর যদি পণ্যে কোনো কারিগরি ত্রুটি, ড্যামেজ বা ভুল পণ্য পাওয়ার ঘটনা ঘটে, তবে ৭ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিনামূল্যে রিপ্লেসমেন্ট সেবা গ্রহণ করা যাবে।

২. রিটার্নের প্রযোজ্য শর্তাবলী

  • পণ্যের মূল প্যাকেজিং বক্স, ম্যানুয়াল ও সকল এক্সেসরিজ অক্ষত থাকতে হবে।
  • পণ্যটি অপব্যবহারজনিত কারণে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না।
  • রিটার্ন প্রসেসের জন্য পণ্যের ত্রুটির ছবি বা ছোট ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে।

৩. রিফান্ড পদ্ধতি

যদি সমমানের পণ্য স্টকে না থাকে বা গ্রাহক টাকা ফেরত চান, তবে পণ্যটি আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।